× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরে সহস্র প্রদীপ প্রজ্জালন

admin
হালনাগাদ: শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে যে কোন প্রয়োজনে তার সহায়তার কথা বললেন প্রধানবিচারপতি এস কে সিনহা।

আজ ২৯ অক্টোবর ২০১৬ শনিবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শ্রীশ্রী কালীপূজার আয়োজন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ উপলক্ষে সন্ধ্যা ৬.৩০ টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সহস্র প্রদীপ প্রজ্জ্বলন উদ্বোধন করেন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীরউত্তম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উত্তরোত্তর উন্নয়নের জন্য কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, জাতীয় মন্দিরের যে কোন প্রয়োজনে তার সহায়তার হাত থাকবে।

এছাড়া উপস্থিত ছিলেন ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, কাজল দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়।

সভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী ডি. এন. চ্যাটার্জী।


এ ক্যটাগরির আরো খবর..