বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে পূজা দিলেন ভারতের মাননীয় বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভূ।
আজ ২৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে আসেন ও পূজা দেন। পূজা শেষে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল, পূরবী মজুমদার, পংকজ সাহা, ইতি সরকার লাকি, গিরিধারী সাহাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।




