× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে

ঢাকা-সিলেট মহাসড়কে মিতালি পরিবহন বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৩

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০২২
মিতালি পরিবহন

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুকনপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী মিতালি পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার চালক সহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার রুকনপুর গ্রামের সিএনজি চালক আরশ মিয়া (২৪) ও নূরিয়া বেগম (৩৪)।
১৭ মে মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে মহাসড়কের রুকনপুর প্রাণ আর এফ এল কোম্পানির ডিপোর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী  সূত্রে জানা যায়, রোকনপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার থ: ১১-৪৮৬৫) দিয়ে নুরিয়া বেগম বাহুবলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি রোকনপুর ইউপির আরএফএল কোম্পানির সামনে শাখা রোড হতে মহাসড়কে প্রবেশ করে যাত্রী নামাতে গাড়ি থামায়। এ সময় তাৎক্ষণিক ঢাকাগামী এমআর পরিবহনের (ঢাকা মেট্টো ব-১৫-৭৫৫১) একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ওই সিএনজিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশা চালক মৃত্যুবরণ করেন।
 এসময় স্থানীয়রা সিএনজিতে থাকা যাত্রী নুরিয়া বেগমকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, বাসের চালক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজিমিজি গ্রামের মৃত. মহবত আলীর ছেলে নূর নবীকে (২৮) আটক ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..