× Banner
সর্বশেষ
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

ডেস্ক

ঢাকা লাভলীন রেস্টুরেন্টে আগুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
উত্তরায় রেস্তোরাঁতে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর উত্তরাতে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

এতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ১০টা ৪৪ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ১টি ইউনিট। এরপর একে একে আরও ৮টি ইউনিট যোগ দেয়। পরে যোগ দেয় আরও ৩টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২ টি ইউনিট আগুনে কাজ করছে করছে। দুপুর পৌনে ১ টা পর্যন্ত ফায়ার সার্ভিস ৬ জনকে জীবিত উদ্ধার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..