× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতির বাণী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামীকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আমি ডিএমপি’র সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ পুলিশ দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর রয়েছে গৌরবময় ভূমিকা। পুলিশবাহিনীর বীর সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকহানাদার-বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ-লাইনে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলারক্ষা ও জননিরাপত্তা বিধানকল্পে জীবন-উৎসর্গকারী পুলিশসদস্যদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

আইনের শাসনপ্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অপরিহার্য। ঢাকামহানগরীর জন-শৃঙ্খলা নিশ্চিত করা এবং জানমালের নিরাপত্তাবিধান করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। জঙ্গিবাদ ও
সন্ত্রাসবাদ-নিয়ন্ত্রণের পাশাপাশি মহানগরীতে মাদকনিয়ন্ত্রণে ডিএমপি কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে সন্ত্রাসদমনে ডিএমপি’র সিটিটিসি ইউনিট দেশ-বিদেশে প্রশংসা অর্জন করেছে। বৈশ্বিক করোনা-মহামারির পেক্ষাপটে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ সার্বিক জননিরাপত্তা-বিধানে ডিএমপি’র ভূমিকা প্রশংসনীয়। নগরবাসীকে প্রত্যাশিত সেবাপ্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরন্তর প্রয়াস অব্যাহত রাখবে – এ প্রত্যাশা করছি।

৪৬তম প্রতিষ্ঠা দিবসে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অব্যাহত সফলতা কামনা করছি।

জয় বাংলা। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”


এ ক্যটাগরির আরো খবর..