× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা–বরিশাল মহাসড়কের টেকেরহাটে গাড়ির মুখোমুখি সংঘর্ষ

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

মোঃফরহাদ শেখ, রাজৈর, মাদারীপুরঃ ঢাকা – বরিশাল মহাসড়কে যাত্রীবাহি গাড়ি ও ঔষধের ( কাভার্ড ভ্যান ) গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় । গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের টেকেরহাট চরপ্রসন্নদী নামক স্থানে সকাল ৯:২০ মিনিটের সময় এঘটনা ঘটে । সংঘর্ষে যাত্রীবাহি গাড়িটি খাদে পরে যায় ।

ঘটনা স্থল থেকে জানাযায়, টেকেরহাট থেকে ফরিদপুর চালিত লোকাল যাত্রীবাহি গাড়ীটি টেকেরহাট আসার সময় বরিশাল থেকে আসা অপসোনিন ফার্মা লিমিটেড নামের একটি ঔষধ কোম্পানির ( কাভাড় ভ্যান ) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এঘটনায় যাত্রীবাহি গাড়িটি খাদে পরে ৬ জন গুরুতর সহ মোট ২৮ জন আহত হয়েছে । আহতদের অধিকাংশই রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । আহতরা উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দা । গুরুতরদের মধ্যে উল্লেখ্য মোঃ হাবিবুর রহমান (৪০) পিতাঃ আব্দুর মোতালে গ্রামঃ চাওলা, মোঃ সাইদুর রহমান (৪০) পিতাঃ আব্দুর ছাত্তার গ্রামঃ তাতিহাটি, ফাহিমা বেগম (৩৫) মোঃ সাইদুর হাওলাদারের স্ত্রী।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাঃ শিশির চন্দ্র মন্ডল বলেন, আমরা চিকিৎসায় কোন ত্রুটি রাখিনি । ৬ জনকে ভর্তি করা হয়েছিল । তারমধ্যে ৩ জন অতি গুরুতর আহত হওয়ায় এখনো ভর্তি রাখা হয়েছে ।

বাকি ৩ জনকে তাদের পরিবার এসে নিয়ে গেছে । একই দুর্ঘটনায় আহত মোঃ সাইদুর হাওলাদার (৪০) ও তার স্ত্রী ফাহিমা বেগম (৩৫) এর অবস্থা গুরুত্বর । তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তাতিহাটি গ্রামের ।


এ ক্যটাগরির আরো খবর..