× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অহত ১৫

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
বাসের মুখোমুখি

মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নারীসহ ১৫ আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন বাস যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতাল ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া বেতাগি উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেবকে(৫০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

অন্যান্য আহতরা হলেন, বরগুনার বেতাগি উপজেলার আছাদের মেয়ে পপি, একই উপজেলার চাদখালী গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গোফুরের ছেলে সোহেল, একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা। তাদেরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটে নাই। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক আছে।


এ ক্যটাগরির আরো খবর..