× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

নিউজ ডেস্ক

ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভুটা‌নের উদ্দেশে আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সা‌ড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটি থে‌কে তিনি ঢাকা ত্যাগ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী‌কে বিদায় জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকায় আসেন জয়শঙ্কর। এদিন বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে জয়শঙ্কর ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির পক্ষ থেকে শেখ হাসিনাকে নয়া দি‌ল্লি সফ‌রের আমন্ত্রণ জানান।

এরপর সন্ধ্যায় রাজধানীর ফ‌রেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন জয়শঙ্কর। আধ ঘণ্টার কম সময় অনুষ্ঠিত এ বৈঠকে তারা ঢাকা তিস্তার পানি বণ্টন ইস্যু খুব দ্রুত স্বাক্ষরের পাশাপাশি দু’দেশের অমীমাংসিত ইস্যুগুলোও সমাধানে জোর দেন।


এ ক্যটাগরির আরো খবর..