স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যবাহী ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে শুক্রবার রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত পর্যটনের অবকাশ হোটেলের হলরুমে এক আলোচনা সভা ও চা চক্রের আয়োজন করা হয়। চা চক্রটি এক পর্যায়ে ছাত্র শিক্ষকদের মিলন মেলায় পরিনত হয়।আগামী বছর রাজেন্দ্র কলেজের শতবর্ষ পুর্তি উদযাপন অনুষ্ঠানটি সফল ও সার্থক করার লক্ষে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।অনুষ্ঠানটির মুল উদ্যোক্তা ছিলেন ‘শতবর্ষী রাজেন্দ্র কলেজ আমার ভালোবাসা’এর প্রধান সমন্বয়কারী প্রফে ড. রানা চৌধুরী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাক্তন ছাত্র এনায়েত হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মিয়া লুৎফর রহমান, অধ্যক্ষ এ কে এম নুরুল হক,অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, প্রফে. হোসনে আরা বেগম,এটিএম মোয়াজ্জেম হোসেন ফিরোজ,ফারুক আহমেদ।
ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খন্দকার মাশুকুর রহমান মাশুক,সাবেক ভিপি জিয়াউল হাসান মিঠু,সাবেক জি এস আফজাল হোসেন খান পলাশ,সাবেক ভিপি অনিমেষ রায়,সাবেক ভিপি আব্দুল আওয়াল নান্না,সাবেক জিএস মিজানুল ইসলাম মিজু,শওকত আলী জাহিদ,আবুল বাতেন,লায়েকুজ্জামান লায়েক,রাজীব খান,মোঃ রাশেদ ,শাকিলবিপ্লব,এনায়েত হোসেন,রাহাত রহমান,নুরুন্নবী বাদল, পান্নু,মামুন,সোহেল,রুনু,রুমা,হাবিবা,শিমুল,শিল্পী,লাভলু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্রছাত্রীরা তাদের পরিচিতিপর্বে অংশ নেন।এর পর চলে আলোচনা সভা এবং সবশেষে ছিল চা চক্র।দীর্ঘদিন পরে একে অপরের সাথে দেখা হওয়ায় সবার মাঝে এক অন্যরকম অনুভুতি কাজ করে।আনন্দঘন পরিবেশে কুশল বিনিময় করেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানে ঢাকায় বসবাসকারী শিক্ষক ছাত্রছাত্রী এবং ফরিদপুরে ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দেন।সবশেষে প্রফে.ড. রানা চৌধুরী অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।