× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ডেস্ক

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানাতে হাইকমিশনে ড.ইউনূস

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
হাইকমিশনে ড.ইউনূস

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানাতে মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান। ড. মুহাম্মদ ইউনূস হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন।

শোক বার্তায় ড. ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে নিজের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন।

মনমোহন সিংয়ের মৃত্যুতে তিনি নিজের, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে ভারতের জনগণ ও সরকারকে গভীর শোক জানান।

উল্লেখ্য, মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..