× Banner
সর্বশেষ
পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

চট্টগ্রামের ড. অমিত চাকমা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অমিত চাকমা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন ১৯তম ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর ছিলেন। বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।

ইউডব্লিউএ চ্যান্সেলর রবার্ট ফরাসি এসি বলেন, অধ্যাপক চাকমাকে উচ্চমানের যোগ্যতা এবং বিস্তৃত দক্ষতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিনেট তাকে নিয়োগ দিয়েছে। অমিত চাকমা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন প্রাকৃতিক গ্যাস প্রকৌশল এবং পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার জন্য।

অধ্যাপক ড. অমিত চাকমা ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনে তাকে সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৫৯ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক চাকমা পরিবারে এই গবেষকের জন্ম। বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষে তিনি আলজেরিয়া সরকারের বৃত্তি নিয়ে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানে রাসায়নিক প্রকৌশল বিভাগ থেকে ১৯৭৭ সালে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন। আলজেরিয়া থেকে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য কানাডায় পাড়ি দেন অমিত চাকমা। সেখানকার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে রাসায়নিক প্রকৌশল বিষয়ে এমএএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালগারির রাসায়নিক প্রকৌশল বিভাগে অধ্যাপক, ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব রেজিনায় রাসায়নিক প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক। ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত রেগিনার ভাইস-প্রেসিডেন্ট রিসার্চ হিসেবে দায়িত্ব পালন করেন। এখানে থাকার সময়ই অমিতকে কানাডার টপ ৪০ আন্ডার ৪০-এ স্থান করে নেন।

এরপর ২০০১ সালে ইউনিভার্সিটি অব ওয়াটারলু-র অ্যাকাডেমিক ভাইস-প্রেসিডেন্ট এবং প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ দুই মেয়াদে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..