ক্রীড়া ডেস্ক: লা লিগায় টানা ছয় ম্যাচ জেতার পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে মেসিরা।
এদিন বার্সাকে আটকাতে একচেটিয়া রক্ষণ গড়েছিল দলটি। কখনো কখনো আট-দশ জন মিলে রক্ষণ সামলিয়েছে তারা। প্রথমার্ধে মেসির বেশ কয়েকটি সুযোগ মিস হলে গোলশূন্যভাবে টানেলে যায় দুই দল।
বিরতির পর ৫৯তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। মেসির উঁচু পাস থেকে ডি-বক্সে বল পেয়ে কোণা থেকে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই তারকা।
৮৬তম মিনিটে ফিরতি আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। জোরাল শটে ব্রাভোকে পরাস্ত করেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড সান্টি।
১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
অ্যাটলেটিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে


