× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু রোগী বৃদ্ধির শঙ্কা, শিশু হাসপাতালে বিশেষায়িত বেড

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
ডেঙ্গু রোগী বৃদ্ধির শঙ্কা, শিশু হাসপাতালে বিশেষায়িত বেড

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেছেন, ১৬টি বিশেষায়িত বেড চালু করা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুপুর থেকে ডেঙ্গু রোগী ভর্তি শুরু হয়েছে জানিয়ে ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন,

রোগী কিছুটা বাড়ছে, হঠাৎই অনেক রোগী বাড়তে পারে। সেই বিষয়টির কথা চিন্তা করে আমরা ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত বেড চালু করেছি। ১৬টি বেড দিয়ে আমরা শুরু করলাম। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

তিনি আরও বলেন, ডিজিটাল ড্যাসবোর্ডের ব্যবস্থা করা হয়েছে। সব তথ্য এই ড্যাসবোর্ডে থাকবে। প্রতি শনিবার ১২টার পর মিডিয়া সেলের পক্ষ থেকে ডেঙ্গুর ওপর ব্রিফ থাকবে।

সহযোগী অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, ‘ডেঙ্গু নিয়েই আমাদের বসবাস করতে হবে। তবে আমাদের টার্গেট হবে ডেঙ্গু মিনিমাইজ করা। ডেঙ্গু ট্রিটমেন্টে প্লাটিলেট গুরুত্বপূর্ণ নয়। ডেঙ্গু হলে বা কোনো জ্বর হলে টেস্ট করবোই।’

এই অধ্যাপক বলেন,ডেঙ্গু এমন একটি রোগ যা ডায়নামিক। অর্থাৎ সময়ে সময়ে লক্ষণ পাল্টায়। যেকোনো সময়ে যেকোনো প্রকৃতি ধারণ করে। বেশিরভাগ ডেঙ্গু রোগীই ভর্তি করতে হয় না। কাউন্সেলিং করে বাড়িতে পাঠিয়ে দেই। ৫ থেকে ১০ শতাংশ হচ্ছে সিভিয়ার ডেঙ্গু রোগী।

‘জটিল অবস্থা হলে রোগীকে আমরা আইসিইউতে পাঠাই। পর্যাপ্ত স্যালাইন লাগতে পারে, অনেক সময় তাদের রোগীদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না, সেক্ষেত্রে আমরা একদিনের বেতন ডোনেট করে সেই ফান্ড থেকে টাকা দেই। মিডিয়ার কাছে অনুরোধ, যত্রতত্র ওয়ার্ডে গিয়ে ছবি না তুলে আমাদের কাছে আসবেন। আমাদের এখানে অন্তত ১০০ চিকিৎসক ফ্রি সার্ভিস দেন’, যোগ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..