মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া(খুলনা): মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। গাঁজা মদ খেয়ে মাতাল অবস্থায় মন্ডবে এসে অসিল আচরন করা যাবে না।অশ্লীল নাচ-গান করা যাবেনা।এমন অভিযোগ পেলে সাথে সাথে আইন ব্যাবস্থা নেওয়া হবে।
আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনেরর লক্ষ্যে ডুমুরিয়া পূজা কমিটির নেতৃবৃন্দেরর সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও পূজা উৎযাপন পরিষদের উদ্যেগে সোমবার(৮ অক্টোবর) সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্তে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, হিমাংশু বিশ্বাস, রেজোয়ান মোল্যা ওখুলনা জেলা মহিলা সম্পাদিকা শোভা রানী হালদারসহ পুজা উদযান কমিটির নেতৃবৃন্দ।




