ডুমাইনে স্বাস্থ্য বিষয়ক আলোচনা

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে সাধারন জনগন তথা ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় সকল ছাত্র/ছাত্রীর মধ্যে স্বাস্থ্য বিষয়ক যেমন ডায়রিয়া, এইডস, পরিষ্কার পরিচ্ছন্নতা, একজনের সিরিঞ্জ অন্য জন ব্যবহার না করা, বাল্যবিবাহ, রক্তের গ্রুপিং  বিষয়ক আলোচনা করা হয়।

উক্ত বিষয়গুলির উপর স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির সম্মুক্ষে আলোচনা করেন পিপলস কেয়ার ফাউন্ডেশন এর ফিল্ড অর্গানাইজার ডাঃ নাদিম। আলোচনা শেষে সকলের বিনামূল্যে/ সামান্যমূল্যে রক্তের গ্রুপিং নির্নয় করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা থেকে আগত রাসুল ডায়াগনষ্টিক সেন্টারের টেকনিশিয়ান মোঃ রবিউল ইসলাম ও সহকারী শ্রী সবুজ সেবামূলক কাজে সহযোগীতায় ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ আসাদুজ্জামান (তপন)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।