× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো -নির্বাচন কমিশনার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ডিসেম্বরে সংসদ নির্বাচন

আগামী ডিসেম্বরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করছি আমরা, আমরা প্রস্তুত আছি। আশা করছি, ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো। বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এ সভার আয়োজন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে সংসদ নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না। তাই আমরা আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছি।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ অনেকে।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম বলেন, গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ তুলে ধরতে গিয়ে বলেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব।

মো. আনোয়ার ইসলাম বলেন, এখানে দুটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে তফসিল ঘোষণা করতে পারি, সে প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটিরও কাজ চলছে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার।


এ ক্যটাগরির আরো খবর..