× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

ডিসিদের সম্মেলন শেষ হচ্ছে আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ তিন দি‌নের জেলা প্রশাসক (ডি‌সি) স‌ম্মেলন শেষ হচ্ছে আজ । বৃহস্পতিবার বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলনের পর্দা নামবে।

সারাদেশের জেলা প্রশাসকদের এ সম্মেলন স‌চিবাল‌য়ের ম‌ন্ত্রিপ‌রিষদ বিভা‌গের সভাক‌ক্ষে চল‌ছে।

জেলা প্রশাসক সম্মেলনের ‌শেষ‌ দি‌নের নির্ধা‌রিত আজকের অধি‌বেশন শুরু হয় সকাল ৮টা ৪৫ মি‌নি‌টে। প্রথমে ডি‌সি‌দের স‌ঙ্গে মতবিনিময় করে ভূ‌মি মন্ত্রণালয়।

তৃতীয় দিনের প্রথম অধিবেশনের দিক নি‌র্দেশনা দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও ভূমি প্র‌তিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী       জা‌ভেদ।

এরপর জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয় বিজ্ঞান ও প্রযু‌ক্তি মন্ত্রণাল‌য় ও মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এই দুই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণাল‌য়ের মন্ত্রী ইয়া‌ফেস ওসমান, মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক ডিসিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

এরপর আলোচনায় বসবেন ডাক ও টে‌লি‌যোগা‌যোগ, ধর্ম মন্ত্রণালয় এবং দুপু‌রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, তথ্য প্রযু‌ক্তি মন্ত্রণালয়।  বিকেলে নৌপ‌রিবহনসহ আরো বেশ ক‌য়েক‌টি মন্ত্রণালয় ডিসিদের সঙ্গে মতবিনিময় করবে।

গেলো ২৫ জুলাই মঙ্গলবার শুরু হয় তিন দিনের এই জেলা প্রশাসক সম্মেলন-২০১৭। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের শাপলা হলে সারাদেশের ডিসিদের এ সম্মেলনের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..