× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

ডিজেলের মূল্য সমন্বয় নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্যাখ্যা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
ডিজেলের মূল্য সমন্বয়

ঢাকা, ২০ কার্তিক ( ৫ নভেম্বর) :  বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। কল্যাণকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবসময় জনগণের ক্রয় ক্ষমতা বিবেচনায় রেখে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল ভোক্তা পর্যায়ে সরবরাহ করতে বদ্ধপরিকর।

 

সরকার ২০১৩ সালের জানুয়ারিতে দেশে ডিজেলের মূল্য লিটার প্রতি ৬৮ টাকা নির্ধারণ করেছিল। পরবর্তীতে  ২০১৬ সালের এপ্রিলে ডিজেলের মূল্য লিটার প্রতি ৩ টাকা হ্রাস করে ৬৫ টাকায় নির্ধারণ করেছিল।  বিগত সাড়ে পাঁচ বছরে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য অপরিবর্তিত ছিল এবং ইতোমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১০ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

 

চলতি অর্থবছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে থাকায় সর্বাধিক ব্যবহৃত ডিজেলের ক্ষেত্রে বিপিসি লোকসানের সম্মুখীন হয়। ডিজেলে ২০২১ সালের জুন মাসে লিটার প্রতি  ২.৯৭ টাকা, জুলাই মাসে ৩.৭০ টাকা, আগস্ট ’২১ মাসে ১.৫৮ টাকা, সেপ্টেম্বর ’২১ মাসে ৫.৬২ টাকা এবং অক্টোবর ’২১ মাসে ১৩.০১ টাকা বিপিসি’র লোকসান হয়। সে হিসেবে গত সাড়ে পাঁচ মাসে সর্বাধিক ব্যবহৃত ডিজেলের ক্ষেত্রে বিপিসি’র মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ১৪৭.৬০ কোটি টাকা। যা সরকার কর্তৃক ভর্তুকি দিয়ে সমন্বয় করতে হবে। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রায় ৩৩ হাজার ৭৩৪.৭৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গ্রহণ করেছে। এ অবস্থায় বিপিসি লোকসানে চলে গেলে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে যা জ্বালানি নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন হতে পারে।

 

সার্বিক প্রেক্ষাপটে বৃহত্তর জাতীয় স্বার্থে সরকার গতকাল দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে, যদিও আশপাশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের মূল্য এখনও কম। গত ৩ নভেম্বর ভারতের কোলকাতায় ডিজেলের মূল্য ছিল ১০১.৫৩ রুপি/লিটার বা ১২৪.৩৭ টাকা তেলের ভেজালরোধে কেরোসিনের মূল্য ডিজেলের সমান রাখা হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেলে সরকার পুনরায় ডিজেল ও কেরোসিনে মূল্য সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..