× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ডিজিটাল হাজিরা শিক্ষা মন্ত্রণালয়ে

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: ডিজিটাল হাজিরা ব্যবস্থা শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর নিজের স্মার্ট কার্ড পাঞ্চ করে এ ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন।

ডিজিটাল হাজিরা চালুর ফলে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা এবং অফিস ত্যাগের সময় মনিটরিংয়ের পাশাপাশি এ-সংক্রান্ত তথ্য দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের ই-ফাইলিংও উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অফিস ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও গতি বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।’ এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা আজ বাস্তবে দৃশ্যমান বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর ওয়েবসাইট জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কে অন্তর্ভুক্তকরণেরও উদ্বোধন করেন।

শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..