ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা ৮ ডিসেম্বর

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা ৮ ডিসেম্বর

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর): ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজন করতে যাচ্ছে অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৭ ডিসেম্বর রাত ১২টা।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীর জন্য পুরস্কার থাকছে ১টি করে ল্যাপটপ। ৪র্থ থেকে ১২ তম বিজয়ীগণ পাবেন স্মার্ট ফোন।

প্রতিযোগিতার বিষয় ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে quiz.digitalbangladesh.gov.bdওয়েবসাইট ভিজিট করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ পালন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।