গণমাধ্যমের জন্য নয়, শিশু ও ডিজিটাল সমাজের নিরাপত্তা জন্য ডিজিটাল নিরাপত্তা আইন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের জন্য করা হয়নি।’ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘অর্থনীতিতে গ্রামীণ নারীর অবদান’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এর আগে সম্পাদক পরিষদের সঙ্গে কথা হয়েছিলো। তখন বলেছিলাম মন্ত্রিপরিষদে উত্থাপন করবো। আজ মন্ত্রিপরিষদে এই আইন নিয়ে প্রধানমন্ত্রী খোলামেলা আলোচনা করেছেন। এরপরও যদি এই আইন নিয়ে কোনো আলোচনা থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় আলোচনা করে দেখবে।’
ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- এই আইন করা হয়েছে শিশুদের নিরাপত্তার জন্য, সাইবার অপরাধী অর্থনীতিতে গ্রামীণ নারীর অবদান’ শীর্ষক আলোচনা সভাদের জন্যে, হ্যাকারদের জন্য, ডিজিটাল সমাজের নিরাপত্তার জন্য। কোনো অবস্থায়ই গণমাধ্যমের জন্য করা হয়নি। এই আইনের কোনো জায়গায় গণমাধ্যমের কর্মীদের কথা বলা হয়নি।’
‘এরপরও যদি এই আইন নিয়ে কোনো আলোচনা থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় আলোচনা করে দেখবে’ জানান তথ্যমন্ত্রী ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।