দি নিউজ ডেক্সঃ আজ ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ হাজার ৫০০ টি ডিজিটাল ডাকঘরে নগদ সেবার উদ্বোধন করেন।
এসময় ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম ডিজিটাল ডাকঘর উদ্যোক্তা সম্মেলন ২০২০ এ প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি এই সম্মেলন কেন্দ্রে ১৭ টি ডাকঘর ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উন্মোচন করেন।