× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

নিউজ ডেস্ক

ডিজিটাইজেশনে সরকারি পর্যায়ে অভাবনীয় অগ্রগতি হলেও বেসরকারি খাত পিছিয়ে আছে -ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Mostafa-Jabbar-1.jpg

গত ১৩ বছরে ডিজিটাইজেশনে সরকারি পর্যায়ে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। তবে শিল্প-বাণিজ‌্যসহ বেসরকারি খাত আশানুরূপ অগ্রগতিতে পিছিয়ে আছে। সারা পৃথিবী ডিজিটাল কারেন্সির যুগে পা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লক চেইন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখন ভাবার সময় এসেছে। ডিজিটাল এই সব যন্ত্র ব‌্যবহার না করলে আমরা পিছিয়ে যাবো বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় ইনস্টিটিউট অভ্‌ চ‌াটার্ড একাউন্টেন্ট অভ্‌ বাংলাদেশ (আইক‌্যাব)-এর উদ্যোগে ডিজিটাল বিজনেস প্রসেস আন্ডার ইআরপি উইল হেল্প ইন কস্ট ম‌্যানেজমেন্ট শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাইজেশনে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়‌্যার রপ্তানি করছে। তিনি আইক‌্যাবের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)বিষয়ক সেমিনারকে সময়োপযোগী একটি কর্মকাণ্ড বলে উল্লেখ করে বলেন, ইআরপি বিশাল একটি ক‌্যানভাস। ছোট্ট পরিসরে এর বিশালতা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে অতীতের শত শত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বাংলাদেশ আজ বিশ্বের অনুকরণীয় দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুযোগ কাজে লাগিয়ে সমন্বিত উদ্যোগে ডিজিটাইজেশন প্রচেষ্টা এগিয়ে নেওয়ার পরামর্শ ব‌্যক্ত করে বলেন, সমন্বিত প্লাটফর্মের মাধ‌্যমে এই ধরনের উদ্যোগে বাস্তবায়ন করতে পারলে অসাধারণ অর্জন সম্ভব।

আইক‌্যাব কর্মকর্তা প্রযুক্তিবিদ আতিক এ রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আইক‌্যাব কর্মকর্তা শাহাদাত হোসেন, আইসিটিআইএসসি‘র সিইও বিরেন্দ্র নাথ অধিকারি বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ ‍উপস্থাপন করেন আইক‌্যাব কর্মকর্তা শেখ তারেক জহির।


এ ক্যটাগরির আরো খবর..