× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

স্টাফ রিপোর্টার

ডিএসসিসি মেয়র তাপসের সঙ্গে ইনটেল বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
মেয়র তাপসের সঙ্গে ইনটেল বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওমর ইশরাক।

মঙ্গলবার ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

এসময় শেখ তাপস ও ওমর ইশরাক প্রযুক্তির নানাবিধ উৎকর্ষ ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন। ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে এসময় ওমর ইশরাক ‘ঢাকা শহরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা’ প্রণয়নসহ মেয়রের নানা উদ্যোগের প্রশংসা ও সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে ইনটেল চেয়ারম্যান ধানমন্ডিতে তার শৈশবের নানা ঘটনার স্মৃতিচারণ করেন। এসময় অন্যান্যের মধ্যে ইনটেল চেয়ারম্যানের আমেরিকান বংশোদ্ভূত স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন।
ওমর ইশরাক বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি-আমেরিকান নাগরিক। তিনি ২০২০ সাল থেকে ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে।


এ ক্যটাগরির আরো খবর..