ডিএমপি’র প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতির বাণী

ডিএমপি’র প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতির বাণী
ডিএমপি’র প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতির বাণী

আজ ১১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ  নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো স্থিতিশীল আইন–শৃঙ্খলা পরিস্থিতি। উন্নত–সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম অব্যাহত রাখতে টেকসই নিরাপত্তা ব্যবস্থার কোনো বিকল্প নেই। রাজধানী ঢাকা দেশের ব্যবসা–বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা–সংস্কৃতির প্রাণকেন্দ্র। তাই দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা মহানগরীর আইন–শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি।

ঢাকা মহানগরীর নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ ঢাকা মহানগরীর নিরাপত্তা সংশ্লিষ্ট দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। সামাজিক নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং পুলিশি সেবার মান আরো উন্নত করতে ডিএমপি–কে আরো বেশি জনসম্পৃক্ত হতে হবে এবং জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। বিশ্বায়নের বর্তমান বাস্তবতায় যুগোপযোগী পুলিশি সেবা প্রদানে উন্নত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে ডিএমপি’র সদস্যদের সমৃদ্ধ হতে হবে। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এ মন্ত্রকে ধারণ করে অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থার প্রতিফলন ঘটাবে– এ প্রত্যাশা করি।

আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

জয় বাংলা।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।