× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

ডিআরকঙ্গোয় হামলায় ২০ জন নিহত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
congo

ডিআরকঙ্গোর পূর্বাঞ্চলে এক হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট জিহাদী গ্রুপের সাথে সংশ্লিষ্ট বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে বলা হয়েছে।

স্থানীয় সিভিল সোসাইটি নেতা প্যাট্রিক মুকোহে বলেছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটার দিকে এডিএফ (এলাইড ডেমোক্রেটিক ফোর্সেস) এনেবুলা গ্রামের কাছে কৃষকদের ওপর অতর্কিত হামলা চালায়। এডিএফ মূলত উগান্ডার বিদ্রোহী দল। এটি ১৯৯০ এর দশকে কঙ্গোর পূর্বাঞ্চলে তৎপরতা শুরু করে এবং সে থেকে দলটি হাজার হাজার বেসামরিক লোককে হত্যা করেছে।

প্যাট্রিক মুকোহে আরো জানিয়েছেন, উত্তর কিভু প্রদেশের উইচা শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে যেখানে এই গণহত্যা চালানো হয় সেখানে তিনি নারী ও পুরুষের ২১টি লাশ দেখতে পেয়েছেন। তবে ওইচা হাসপাতালের মর্গে কাজ করা জুলেস কামবালে বলেছেন, তারা ১৯টি লাশ পেয়েছেন। আঞ্চলিক সামরিক প্রশাসক চার্লেস ইহুতা ওমেঙ্গা হামলার খবর নিশ্চিত করে বলেছেন, তার পক্ষে লাশের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে কাঠের ফ্রেমে বাঁধা একজনের গলাকাটা লাশ দেখা গেছে। দেশটিতে জাতিসংঘ মিশন এমওএনইউএসসিও বলেছে, চলতি সপ্তাহের প্রথম দিকে পাশের ইতুরি প্রদেশে এডিএফের হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। গতমাসে যুক্তরাষ্ট্র এডিএফের নেতা সেকা মুসা বালুকু সম্পর্কে  তথ্য দিতে পারলে তথ্যদাতাকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..