× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে দু মায়ের ৭ নবজাতকের জন্মদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডে একদিনে দু মায়ের গর্ভে সাতটি নবজাতকের জন্ম হয়েছে।
সোমবার দিবাগত রাত বারটার দিকে গাইনী বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার  অধীনে প্রসূতি মা সনিয়া আক্তারের গর্ভে চারটি ও সোমবার বিকালে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে  সুইটি খাতুনের গর্ভে অপর তিন নবজাতক জন্ম গ্রহণ করেন। দুই প্রসূতি মা পোস্ট অপারেটিভ বেডে আছেন।
হাসপাতালটির গাইনি বিভাগ জানায়, সনিয়া আক্তারের ৪জন নবজাতকের মধ্যে ছেলে শিশু ৩জন ও কন্যাশিশু ১ জন জন্ম নেন। সুইটি খাতুনের গর্ভের ৩জন নব জাতকের মধ্যে কন্যা শিশু দুজন ও ছেলে শিশু ১জন। সুইটি খাতুনের গর্ভের নবজাতকরা স্বাভাবিক ও  সনিয়া আক্তারের গর্ভে জন্ম নেওয়া নবজাতকরা সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করেন।
সনিয়া খাতুনের গর্ভে জন্ম নেওয়া চার জন নবজাতকের মধ্যে ১ম জনের ওজন ১ কেজি ৯০০ গ্রাম, ২য় জনের ওজন ১ কেজি ৬০০ গ্রাম, ৩য় জনের ওজন ১ কেজি ৫৬০ গ্রাম ও ৪র্থ জনের ২ কেজি ১০০ গ্রাম। তবে প্রথম নবজাতকের রক্তশূণ্যতা দেখা দেওয়ায় তাকে রক্ত দেওয়া হয়েছে। তাদের চারজনকেই  ডা. সিরাজুল  ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারের অধীনে চিকিৎসাধীন নবজাতকরা নিবিড় যত্ম ইউনিটে (এনাআইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সুইটি খাতুনের গর্ভে জন্ম নেওয়া তিন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। তিন জনকেই আইসিইউতে রাখায় হয়েছে। এদের ১ম জনের ওজন ৯০০ গ্রাম, ২য় জনের ওজন ৯০০ গ্রাম ও ৩য় জনের ওজন ৭০০ গ্রাম।
আজ মঙ্গলবার সকাল আটটায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের এন্ড হসপিটাল লিমিটেডের এনআইউসিউর মেডিকেল অফিসার ডা. মো সালাউদ্দিন বলেন, সুইট খাতুনের গর্ভে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে ১ম জনের রক্তশূণ্যতা  দেখা দেওয়ায় রাতেই রক্ত দেওয়া হয়েছে। অন্য তিন জন নবজাতক তুলনামূলক ভাল আছেন। কিন্তু সনিয়া আক্তারের গর্ভে জন্ম নেওয়া  তিন জন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।  তিন নবজাতকের দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাছাড়া তাদের ওজনও কম। এর আগে মিসেস সনিয়া যমজ শিশুর এবরসন হয়েছে।
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এক সঙ্গে চার জন নবজাতক শিশু জন্ম গ্রহণ করার খবর শুনে রাত বারটার দিকে হাসপাতালে ছুটে আসেন হাসপাতালটি চিফ ইক্সিকিউটিভ অফিসার (সিইও) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব প্রিন্সিপাল অধ্যাপক ডা. এমএ আজিজ।


এ ক্যটাগরির আরো খবর..