ডা. সিরাজুল ইসলাম মেডিকেল হাসপাতাল থেকে রোগীদের ২ লক্ষ ৯ হাজার ১৭০ টাকার বিনামূল্যে পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা: রোগীদের ২ লক্ষ ৯ হাজার ১৭০ টাকার বিনামূল্যে পরীক্ষা প্রদান করছেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ২২৮ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবার পাশাপাশি ২লক্ষ ৯ হাজার ১৭০ টাকার রোগ নির্ণয়ের রেডিওলজি ও প্যাথলজির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে প্রদান করা হয়।

দিন ব্যাপী এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’র উদ্ধোধন করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।

অধ্যাপক ডা. এম এ আজিজ আগত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। তিনি আগত সেবাগ্রহীতাদের মাঝে বঙ্গবন্ধুর জীবন দর্শন, বাংলাদেশ সৃষ্টির পিছনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অবদান তুলে ধরেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী ব্যক্তিদের জন্য দোয়া করার আহ্বানও জানান তিনি।

এসময় হাসপাতালটির বিভিন্ন বিভাগের কনসালটেন্ড ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন বিনামূল্যে ডায়াগনস্টিক চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহীতারা দ্বিতীয় সাক্ষাৎকারও (ফলো আপ) ভিজিট মুক্ত রাখার ব্যবস্থা রাখে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার হাসপাতালটির বর্হিবিভাগ ও ইনডোরে বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, সার্জারী, গাইনী ও অব্স, শিশু, নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, ডায়াবেটিক, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্মও যৌন এবং দন্ত বিভাগে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গত শনিবার একটি প্রস্তুতি সভাও করা হয়

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।