বেনাপোলে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

বেনাপোলে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা
যশোরের বেনাপোলে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অনুমোদিত কাগজপত্র ও নির্ধারিত ডাক্তার না থাকা সহ অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান করাই ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।
বুধবার (৬ এপ্রিল)  দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ অভিযান  পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইউসুফ আলী এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, তাদের কাছে অভিযোগ আসে বেনাপোলে বাজারে রেল ষ্টেশন এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির বৈধ কোন কাগজ পত্র নেই। পরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মেলে। এতে জরিমানা ও কারাদন্ড প্রদান করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।