ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন

ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন
ডাসার প্রতিনিধি: ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে  মাদারীপুরের ডাসার সরকারি শেখ হাসিনা  উইমেন্স  বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশের  স্বাধীনতার  স্থাপতি জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের  শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৭ ই মার্চ বুধবার  কলেজের অধ্যক্ষ  (জাকিয়া সুলতানার)  সভাপতিত্বে  এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে কলেজ  চত্বরে এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, অধ্যক্ষ শিক্ষকবৃন্দ, কর্মচারী ও রোভার স্কাউট বৃন্দ।
তাছাড়াও  কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ  মুজিবুর  রহমানের জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।