× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডাসার প্রতিনিধি

ডাসারে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত মো: হাসানুজ্জামান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
ডাসারে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত মো: হাসানুজ্জামান

মাদারীপুর ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান কে শুক্রবার মসজিদ ভিত্তিক বক্তব্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ঢাকা রেঞ্জ ডিআইজি শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করেছেন।

গত ১৭ জানুয়ারি ২০২১ তারিখে অফিসার ইনচার্জ হাসানুজ্জামান ডাসার থানায় যোগদান করার পর থেকে ডাসার থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ টি বিট অফিস ও ৯৬ টি ওর্য়াড ভিত্তিক মিটিং করে মানুষ কে সচেতন মুলক বক্তব্য রাখেন। এছাড়াও প্রতি শুক্রবার পাঁচটি ইউনিয়নের মসজিদে -মসজিদে গিয়ে জুম্মার নামাজের দিন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে বিভিন্ন সচেতন মুলক কাজ করে আসছে। এছাড়াও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, গ্রাম্য পুলিশদের নিয়ে মাসিক সভার আয়োজন করে আসছে। ৫ টি ইউনিয়নের ২০০ টি মসজিদের ইমামদের নিয়ে মিটিং করে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও কিশোর গাং সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। এতে করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অধিকাংশ নিয়ন্ত্রণে আসে।

তিনি মসজিদ ভিত্তিক বক্তব্য কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায়, ঢাকা রেঞ্জ ডিআইজি ও মাদারীপুর পুলিশ সুপার মহাদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমানে তিনি সততা ও নিষ্ঠার সাথে ডাসার থানায় দায়িত্ব পালন করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..