× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরের ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এসময় নবজাতকসহ আরো ৪ জন যাত্রী আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নাসিমা বেগম (৬২) উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, বৃদ্ধা নাসিমা বেগম ও এক নবজাতকসহ ৪ জন যাত্রী মিলে একটি ইজিবাইক  যোগে কর্নপাড়া এলাকার দিকে যান।
এসময় পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস এসে ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় বৃদ্ধা নাসিমা বেগম গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি। অন্যদিকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..