ডাসারে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডাসারে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি  মেম্বারদের প্রথম কার্যদিন পরিচিত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ( ২৬ ডিসেম্বর) রবিবার সকাল সকাল ১০ টার দিকে ডাসার  ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় ও পরিচিত  সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই,
সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য সৈয়দ হানিফ, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ মোকাররম হোসেন,  ডাসার এনজিও চাঁদের আলো অপারেটিপের ম্যানেজার সৈয়দ আজিম উদ্দিন, ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শরীফ জাহিদুল ইসলাম সহ ডাসার ইউনিয়নের সলরক্ষিত মহিলা
ইউপি ও অন্যন্য ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ।
মত বিনিময় ও পরিচিত সভার অনুষ্ঠানে,  নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই শিকদার কে
  নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ ফুল দিয়ে বরন করে নেয়। সভায় বক্তব্য রাখেন, নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই, সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন, ইউপি সদস্য শরীফ জাহিদুল ইসলাম, ডাসার প্রেসক্লাবের সভাপতি  সৈয়দ রাকিবুল ইসলাম,সৈয়দ আজিম উদ্দিন প্রমুখ।এসময় বক্তারা মাদক ও সন্ত্রাস দূরর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গিকার নিয়ে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।