ডাসারে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিকদলসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সকল শিক্ষা সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসি ত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ডাসার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ৭ঃ৩০ মিনিটে শহিদ স্মৃতিস্তম্ভ প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ৯টায় উপজেলা প্রশাসন, পুলিশ,আনসার ভিডিপি,বিএনসিসি,রোভার, স্কাউট,গার্ল গাইড,কাব দলসহ বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ ও ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ।
দিনটি উপলক্ষে উপজেলা মাঠে মুক্তিযোদ্ধাদের নিয়ে হাটার প্রতিযোগীতা করা হয়।পরে উপজেলা হলরুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


