ডাসারে জনতার হাতে তিন ছিনতাইকারী আটক

ডাসারে জনতার হাতে তিন ছিনতাইকারী আটক
ডাসারে জনতার হাতে তিন ছিনতাইকারী আটকমাদারীপুরের ডাসার উপজেলায় ধূয়াসার হাইওয়ে দিয়ে ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে আনুমানিক সকাল ৭টার দিকে তিন ছিনতাইকারী মটর সাইকেল যোগে এসে লাকী নামে এক গৃহিনীর  হাতে থাকা ব্যাগ টান দিয়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়।পরে জনতা ছিনতাইকারীদেরকে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, আজ সোমবার(৬জুন)আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার ধূয়াসার হাইওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আটক তিন ছিনতাইকারী (১)মোঃ শাওন মাতুব্বর(১৭) পিতাঃ লালু মাতুব্বর,(২)ফোরকান শিকদার(১৭)পিতাঃ মোঃ সিরাজ শিকদার,(৩)মোঃ ঝলক বেপারী(১৭) পিতাঃ শিপন বেপারী তারা সকলেই ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের বাসিন্দা।
ছিনতাইয়ের শিকার গৃহিনী লাকী বেগম জানান, আজ সকালে ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে তিনজন লোক মটর সাইকেলে এসে আমার কাছে থেকে আমার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আমি চোর-চোর বলে চিৎকার দিলে আশে পাশে থাকা লোকজন এসে তাদের কে আটক করে।পরে তাদেরকে স্থানীয় লোকজন থানায় সোপর্দ করে।
এ বিষয়ে ডাসার থানার (ওসি) মোঃহাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আজ সকালে থানার ধূয়াসার হাইওয়ে এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাইকালে ছিনতাইকারীরা তিন পেশাদার ছিনতাইকারী জনগণের হাতে ধরা পড়ে।পরে আমাদের খবর দেয়,আমরা আটক করে থানায় নিয়ে আসি, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।