× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিউজ ডেস্ক

ডাসারে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
ডাসারে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ডাসার ( মাদারীপুর)  সংবাদদাতা: মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত সন্ধা ৭ টার দিকে মজুমদার বাড়ী ঘটনাটি ঘটে ।
স্থানীয় সূত্রে জানাযায় যে, নিহত নুপুর বেপারী(১৪) ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত কিশোরী  উপজেলার পশ্চিম মাইজপাড়া জামাল বেপারীর মেয়ে। জামাল বেপারীর দুই ছেলে দুই মেয়ে।নিহত কিশোরী ছোট বেলা থেকেই নানা দিলু মজুমদারের বাড়ী থেকে লেখাপড়া করে।
নিহত কিশোরী উপজেলার পশ্চিম বোতলা গালর্স স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী। নিহত কিশোরীর নানা দিলু মজুমদার সাংবাদিকদের জানান, আমার নাতনী ফাঁকা বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।আমরা এসে ডাকাডাকি করলে ঘরে কোন সাড়া শব্দ না পেয়ে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করলে নাতনীর মরদেহ আড়ার সাথে ঝুলে থাকতে দেখি।পরে স্থানীয় প্রতিবেশীর সহায়তায় লাশ নিচে নামাই।তবে কি কারণে কিশোরী মারা গেছেন তার কোন ব্যাখা দিতে পারেন নি।
এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।ময়নাতদন্তের জন্য লাশ  উদ্ধার করে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..