মাদারীপুরের ডাসার উপজেলার সকল মুক্তিযোদ্ধারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন, ডাসার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সারমীন ইয়াছমীনের সাথে।
আজ ৭ আগস্ট রবিবার বিকাল ৫টার দিকে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধাদের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।সকলকে নিয়ে ডাসারকে একটি মডেল উপজেলায় তৈরী করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,আপনারা যুদ্ধ না করলে আমাদের দেশ স্বাধীন হত না,আমরা চাকুরী করতে পারতাম না,একটা স্বাধীন দেশ পেতাম না,আপনাদের কারণেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি তাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে রাষ্ট্রীয় কাজে নিজেদের আত্মনিয়োগ করার অনুরোধ করেন।
এ ক্যটাগরির আরো খবর..