× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পিআইডি

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে -ফয়েজ আহমদ তৈয়্যব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বেদখল সম্পদ পুনরুদ্ধার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে। বিশেষ সহকারী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা ডাক বিভাগের মোট সম্পদের পাশাপাশি বেদখল সম্পদের তালিকা প্রস্তুত করেছি। দ্রুতই বিভাগীয় কমিশনার এবং ডিসিদের সমন্বয়ে ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে আজ ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন । উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে ডাক ভবনের সামনের রাস্তায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দিবসটি উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এড্রেস ম্যানেজমেন্টের (ঠিকানা ব্যবস্থাপনা)  বর্তমান স্ট্রাকচার ডিজিটাল ইকোনমির জন্য উপযোগী নয় বলে বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এটিকে ডিজিটাল করার চেষ্টা করছি। এতে এরিয়া কোড, স্ট্রিট কোড এবং হাউজ কোডগুলো সমন্বিত করা হবে এবং একই সাথে এড্রেসের সাথে জিও ফেন্সিং করা হবে। যেহেতু ঠিকানা ব্যবস্থাপনার সাথে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা দরকার সেজন্য ডাক এবং কুরিয়ার আইন হালনাগাদ করা হচ্ছে। আশা করছি নভেম্বরের মধ্যেই এ সংশোধিত আইন মন্ত্রিপরিষদে উপস্থাপন করা যাবে।

বিশেষ সহকারী আরো বলেন, মেইল এবং পার্সেল ট্রাকিং সিস্টেমের আওতায় বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ ট্র্যাকিং করা যায়। এজন্য এ ট্রাকিং সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যারের মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিহীন করার কাজ শুরু হয়েছে যার মাধ্যমে মেইল এবং পার্সেল ট্রাকিং প্রায় শতভাগে উন্নীত হবে। ই-কমার্সের সাথে ডাক বিভাগকে সমন্বিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে শহর এবং গ্রামে মানুষ একইভাবে সেবা পায়। পাশাপাশি ই কমার্সের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, ডাক দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে আজ বিকাল ৩:৩০ মিনিটে ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। দিবস উপলক্ষ্যে ডাক ভবনের নিচ তলায় মেলার আয়োজন করা হয়েছে যেখানে ২০টি স্টলের পাশাপাশি অতি প্রাচীন ডাকটিকেটের প্রদর্শনী চলছে যা
১০ অক্টোবর পর্যন্ত চলবে। দ্বিতীয় দিন সকাল ১০ টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


এ ক্যটাগরির আরো খবর..