× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডাক অধিদপ্তর ও ডি মানির সমঝোতায় শিগগিরই আসছে ডাক টাকা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ ডিজিটাল আর্থিক সেবা প্রদান ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে নগদ লেনদেনকে ডিজিটাল লেনদেনে রূপান্তর এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ডাক অধিদপ্তর এবং ডি মানি (ডাক টাকা) বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ স্মারক স্বাক্ষরিত হয়। এতে ডাক অধিদপ্তরের পক্ষে অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র এবং ডি মানি বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশীর কবির স্বাক্ষর করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ নূর-উর-রহমান এবং ডি মানি বাংলাদেশ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক আরেফ বশীর এ সময় উপস্থিত ছিলেন।

নিরাপদ, শক্তিশালী পেমেন্ট সার্ভিস প্লাটফর্মের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল আর্থিক পরিবেশ গড়ে তোলা ডি মানির অন্যতম লক্ষ্য। এছাড়া ডাক টাকার মাধ্যমে ডাক অধিদপ্তরের আর্থিক সেবাসমূহের ডিজিটালাইজেশন, ডিজিটাল কমার্স পেমেন্ট, যাবতীয় ইউটিলিটি বিল, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতাসমূহ, সকল প্রকার বৃত্তি – উপবৃত্তির টাকা গ্রহণ, যাবতীয় ঋণ, অনুদান ও যাবতীয় চার্জ, বিবিধ চালান জমা ও ক্ষতিপূরণের অর্থ ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে। এই উদ্যোগের ফলে ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরো এক ধাপ এগিয়ে গেলো।


এ ক্যটাগরির আরো খবর..