আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল শের-ই-বাংলা মডিকেল কলেজর সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) ডাক্তার বি.সি বিশ্বাস বিধান এর পিতা নিরোদ বরন বিশ্বাস (৯০) বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার ভোর রাতে নিজ বাড়ি পরলোকগমন করে।
আজ মঙ্গলবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা রাজিহার ইউনিয়নের রামানন্দের আকঁ গ্রামের নিজবাড়ি ধর্মিয়রিতি মেনে পারিবারিক শ্মাশানে দাহ করা হয়। তিনি পরলোকগমন কালে স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শোকার্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে আগৈলঝাড়া মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাইন্ডেশন এর সদস্যগণ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও শোক প্রকাশ করেছেন আগৈলঝাড়া উপজেলা শাখা আওয়ামীলীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



