পাইকগাছায় অস্ত্র ও গুলি সহ আন্তঃজেলা ডাকাত সদস্য আটক

ইমদাদুল হক,পাইকগাছা খুলনাঃ পাইকগাছায় অস্ত্র ও গুলি সহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ওবায়দুল্লাহ (৪৫) থানাপুলিশ আটক করেছে।

জানা যায় সে উপজেলার বান্দিকাটি গ্রামের মৃত ওহাব জোয়াদ্দারের ছেলে। শনিবার রাত সাড়ে ১১টায় সরল বাজারের একটি চায়ের দোকানের পাশে বসে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) আশরাফুল আলম, এস,আই নিমাই চন্দ্র ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় সে পুলিশের চড়াও হলে ওসি (তদন্ত) তাকে ঝাপটে ধরে এবং তার প্যান্টের পকেট থেকে একটি বিদেশী রিভালবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। তার জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম প্রকাশ করলেও তদন্তের স্বার্থে পুলিশ সেটা গোপন রেখেছে। থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি এমদাদুল হক শেখ জানান, পাইকগাছা থানা সহ বিভিন্ন থানায় ৩টি অস্ত্র, ৪টি ডাকাতি সহ ১২টি মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।