× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ঠিকাদার তুফান শেখের উপর মেহেরপুর পৌর কাউন্সিলার মনি’র হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

মেহেরপুর অফিসঃ ঠিকাদারী কাজ নিয়ে প্রতিপক্ষ দুটি গ্রুপের মধ্যে কথা কাটিকাটির এক পর্যায়ে মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ঠিকাদার তুফান শেখের উপর হামলার চেষ্টা করেছেন ১নং ওয়ার্ড বিএনপি’র সদস্য ও পৌর কাউন্সিলার মনিরুল ইসলাম মনির নেতৃত্বে কতিপয় যুবক। এঘটনায় মেহেরপুর থানায় একটি এজাহার দাখিল করেছেন ঠিকাদার তুফান শেখ। এছাড়া গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

জানা যায়, মেহেরপুর পৌরসভার একটি প্রকল্পের কাজ নিয়ে সাথে ১ নং ওয়ার্ড কাউন্সিলার ও বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বিরোধ বাধে। ঠিকাদার তুফান শেখ জানান, এরই এক পর্যায়ে গেল মঙ্গলবার বেলা আড়াই টার দিকে ঠিকাদার তুফান শেখের উপর দেশী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এসময় তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। এঘটনায় ওই দিন বিকেলে তুফান শেখ বাদি হয়ে মনিরুল ইসলাম মনিসহ ৪ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি এজহার দাখিল করেছেন।

এদিকে গত রাত সাড়ে ৮টার দিকে যুব লীগের সহসভাপতি মাসুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বেরা হয়। ১নং ওয়ার্ড বিএনপি’র সদস্য ও কাউন্সিলার মনিরুল ইসলাম মনির গ্রেফতারে দাবি জানিয়ে ওই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রিংকু মাহমুদ, যুবলীগ নেতা মোঃ রায়হানুজ্জামান আরিফ, মাসুম, মিনহাজ, বিপ্লব প্রমুখ। নতুনপাড়া মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা দুলাল প্রমুখ।

এদিকে গত রাতে মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান- এ ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..