× Banner
সর্বশেষ
পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ঠাকুরগাঁও সদর রুহিয়ায় হাতীর চাঁদা বাজীতে সাধারন মানুষ অতিষ্ঠ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাও সদর উপজেলার রুহিয়া বিভিন্ন এলাকায় হাতীর চাঁদাবাজীর দৃশ্য লক্ষ করা গেছে। গত কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদরে এবং গড়েয়া হাটেও চাদা বাজী ছিল। এত দিন ধরে আমরা দেখেছি মানুষ চাঁদাবাজী করে কিন্ত এখন দেখা যাচ্ছে রুহিয়ায় হাতী ব্যপক হারে চাঁদা বাজী করছে।

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এলাকার উত্তরা বাজার হতে গীন্নিদেবী আগরওয়াল মহিলা মহা বিদ্যালয়,রুহিয়া হতে রামনাথ হাট পর্যন্ত ২/৩ কিলো মিটার রাস্তার দুই পার্শে¦ দোকান দার ব্যসায়ী এমনকি চলমান ট্রাক,বাস,মিনিবাস,আটো,পাগলু রাস্তায় হাতী শুঁড়দিয়ে ব্যরিকেট দিয়ে চাঁদা বাজী করছে।অবশ্য হাতীর উপরে বসে থাকা মাহুত সাহেব হাতীকে ইশারা করে চাঁদা বাজী করছে। দাতারা কেউ ৫/ ১০ টাকা দিলে মাহুত সাহেব হাতীকে ইশারা দিয়ে টাকাটা হাতী শুঁড় দিয়ে ছুঁড়ে ফেলেদেয়। মাহুত সাহেব বলে ৫০ টাকার নিচে নিবেনা।দাতা ৫০ টাকা দিলে হাতী শুঁড় দিয়ে নিয়ে টাকাটা হাতীর উপড়ে বসে থাকা মাহুত সাহেব কে দিয়েদেয় ।

আবার  কোন ভদ্রলোক দেখলে মাহুত সাহেব হাতীকে ইশারা দিলে ভদ্র লোকের সামনে শুঁড় দিয়ে শব্দকরে মাহুত বলে হাতী চাঁদা চাচ্ছে।
বেচারা অনেকে বেকাদায় পড়ে চাঁদা দিতেবাধ্য হন। যদি কেউ ৫০ টাকা দেয় তাহলে হাতী শুড় উঁচুকরে হুঁমশব্দ করে মাহুত জানায় হাতী আপনাকে ছালাম জানাল।

এব্যপারে হাতীর মাহুতকে জিজ্ঞাসা করলে কোন র্সাকাস বা কোন মেলা থেকে এসেছ তোমার নাম কি সে উত্তর দিতে অস্বীকৃতি জানায়। এদিকে এলাকার ছোটছোট ছেলেমেয়েরা সারাদিন এসব দৃশ্যদেখার জন্য হাতির পিছনে ছুটাছুটি করছে। বিষয়টি যথাযথ কর্তৃ পক্ষকে খতিয়ে দেখা উচিৎ বলে ভুক্ত ভোগিরা মনে করেন এবং এলাকাবাসী বলেন প্রশাসনকেও এ ব্যাপারে দেখা উচিৎ ।


এ ক্যটাগরির আরো খবর..