ঠাকুরগাঁও পুলিশ সুপারের মানবিক উদ্যোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাদ আহমেদ এক নির্যাতিতা কিশোরীর পরিবারকে স্বালম্বী করার লক্ষে সেলাই মেশিন প্রদান করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনস্ সভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী, সিনিয়র সহকারি পুলিশ সুপার হাসিবুল আলম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোশফিকুর রহমান, সরহারি পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আবু লাইস ইলিয়াস জিকু, প্রবেশনার এএসপি অনিতা রানী, ডোমিনো স্কুলের কান্ট্রি এডভাইজার ফরহাদ  উল কবির প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকার এক কিশোরী হোটেল শ্রমিক কয়েকজন বখাটের দ্বারা গণধর্ষনের স্বীকার হয়। পরে পুলিশ সুপার ফারহাত আহমেদ ওই নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে নির্যাতনের সাথে জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।