× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

ঠাকুরগাঁও ঝুকিপূর্ণ সেতু সেনুয়া ব্রিজ

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥  একটি নরবরে সেনুয়া ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে ৫ টি ইউনিয়নে ৩ লাখ মানুষ চলাচল করে। কর্তৃপক্ষ ঝুকিপূর্ন এই সেনুয়া ব্রিজের উপর দিয়ে ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ করলেও সে সাধারন বাণী কাজে আসছে না। এই নদীর উপর বেইলিং ব্রিজ দিয়ে সদর উপজেলার আঁকচা, রাজাগাঁও, বড়গাঁও, দেবীপুর, রাধানগর এলাকার বাসিন্দারা, ঠাকুরগাঁও শহরে যাতায়াত করে। এছাড়াও পাটিয়াডাঙ্গী, ফাড়াবাড়ী হাটে শহরে রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সি এইম আইয়ুব উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থী ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে।

সদর উপজেলার উত্তরের ৫ টি ইউনিয়নের ৩ লক্ষ মানুষ চলাচলের একমাত্র ব্রিজের এটি। প্রায় ৩০-৩৫ বছর আগে মানুষ বাসের সাকো দিয়ে ও বর্ষায় নৌকা দিয়ে পার হতো। পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগ বেইলিং ব্রিজ নির্মাণ কাজ করে। পরে বেইলিং ব্রিজ সহ রাস্তাটি স্থায়ী সরকার প্রকৌশল বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এল জি ই ডি দীর্ঘদিনেও ব্রিজটি মেরামত করে নি। এখন ব্রিজটি জড়াজীবন হয়ে ঝুকিপূর্ণ হয়ে পরেছে। এর লোহার পাত মরিচা ধরে পাতলা হয়ে গেছে ও ফাঁকা ফাঁকা হয়ে গেছে।

ব্রিজে যানবাহন উঠলে ব্রিজটি দুলতে দুলতে থাকে। স্থায়ী সরকার প্রকৌশল বিভাগ জানান, এই বেইলিং ব্রিজের স্থলে নতুন একটি ব্রিজ নির্মাণের প্রস্তাব উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও তা অনুমোদন হয়নি। এখন বর্ষার কারণে ব্রিজটি আরো ঝুকিপূর্ণ হয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..