× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
thakurgaon

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মজিবুর রহমান ওরফে মজিকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে পৌর শহরের নাবিল কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নাবিল কাউন্টার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছিল। এ অবস্থায় সন্দেহভাজন মজিবুর রহমান ওরফে মজি সেখানে পৌছালে তাকে আটক করে তার দেহ তল্লাসী করাকালে তার কাছে থাকা নীল রংয়ের একটি স্কুল ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মজিবুর রহমান মজি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাশিবাড়ি গ্রামের মো: রইজ উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, গত রাতে তাকে উল্লেখিত মাদকদ্যব্য সহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..