× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ঠাকুরগাঁওয়ে ২৭৭ বিঘা খাস জমি-পুকুর দখল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: একটি কোম্পানির বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ২৭৭ বিঘা খাসজমি ও পুকুর দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
জানা গেছে,সংশ্লিষ্ট প্রায় ২৭৭ বিঘা জমির অবস্থান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর ও আগ্রাগরিনাবাড়ি মৌজায়। ১নং খতিয়ানের ১৪৫ জেলএল নম্বরের ৪৩৬ ও ৮০৬ এ দুই দাগের ১৪০ বিঘা এবং ১৪৬ জেলএল নম্বরের ৬/১ খতিয়ানের ৭৪৬ দাগের ১৩৭ বিঘা কৃষি-অকৃষি জমি রয়েছে। এর মধ্যে রাস্তা, দেবস্থান, বিল-পুকুর, জলাশয় ও ঘরবাড়ি রয়েছে। আগ্রাগরিনাবাড়ি ও দস্তমপুর মৌজার ৩০ বিঘা ১৮ শতকের ধধরা বিল-পুকুর দুস্থ মুক্তিযোদ্ধারা সরকারকে নামমাত্র মূল্যে সেলামি দিয়ে মাছ চাষ করেন। এ পুকুরও ওই কোম্পানি দখল করে নিয়েছে। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক বলেন, তার সময় দস্তমপুর ও আগ্রাগরিনাবাড়ি মৌজায় টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় পুকুর খনন করা হয়। এ পুকুরে মুক্তিযোদ্ধারা মাছ চাষ করে আসছেন।
সূত্র জানায়, ২০০৩ সালে এ সম্পত্তির দাবিদার চৌধুরী গংদের ওয়ারিশরা খাজনা পরিশোধের জন্য এডিসির (রাজস্ব) কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ে কর্মরত সাবেক এডিসি (রাজস্ব) সুধাংশু শেখর বিশ্বাস এক আদেশে উল্লেখ করেন- ওই জমির প্রতিবন্ধকতা না থাকলে খাজনা নেয়া যেতে পারে । এ আদেশের ওপর ভর করে ইউনিয়ন ভূমি উন্নয়ন সহকারী কর্মকর্তা মোতাহার রশিদ (বর্তমানে অবসরে) আবেদনকারীদের কাছ থেকে খাজনা নেয়। এরপর জমির মালিকানা জোরালোভাবে দাবি করছেন চৌধুরী গংরা। বীমাকর্মী এনামুল হক বলেন, খাজনা পরিশোধের রশিদ দেখিয়ে জমির দাবিদাররা জমিগুলো স্থানীয়দের বর্গা দেয়। এসব কাগজ দেখিয়ে জাবরহাটের আনোয়ার চৌধুরী ও আনিসুর মাস্টারসহ কয়েকজন বে-গ্রুপ নামে একটি কোম্পানির কাছে কিছু জমি বিক্রি করে। সরকারের সম্পত্তি রক্ষায় পীরগঞ্জ উপজেলার সাবেক এসিল্যান্ড সফিকুল ইসলাম ওই আদেশের বিরুদ্ধে এডিসি (রাজস্ব) বরাবর রিভিউ করেন। সাবেক এডিসি (রাজস্ব) আবদুল ওয়াহেদ সরকারের এ সম্পত্তি টিকিয়ে রাখতে তা শুনানি শেষে ওয়ারিশগণের আবেদন নথিজাত করেন। তবে ওয়ারিশগণ নতুন করে খাজনা পরিশোধের জন্য এডিসির (রাজস্ব) কাছে ফের আবেদন করে। তবে তা বিচারাধীন রয়েছে।
ভূমিহীনদের নেতা নরেন্দ্র নাথ রায় অভিযোগ করে বলেন, দুর্নীতিপরায়ন সরকারি কর্মকর্তাদের লোভের কারণে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি এভাবে বেহাত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিএ জানায়, এ উপজেলায় ৮ হাজার ৪শ’ বিঘা খাসজমি রয়েছে। জমিগুলো কব্জায় নিতে মরিয়া হয়েছে প্রভাবশালীরা। এ ঘটনার প্রতিবাদে ৯ জুলাই মানববন্ধন হয়েছে।
বৈরচুনা ইউনিয়ন ভূমি উন্নয়ন সহকারী কর্মকর্তা আনিসুল হক বলেন, সরকারি সম্পত্তি রক্ষা করতে দৌড়ঝাঁপ করা হচ্ছে। পীরগঞ্জ ভূমি জরিপ অফিসের সার্ভেয়ার আবদুস সালাম জানান, হালনাগাদ জরিপে দস্তমপুর ও আগ্রাগরিনাবাড়ি মৌজার ওই জমি-বিল-পুকুর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে।
এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে বে-গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমান বলেন, দখল নয়; প্রকৃত মালিকের কাছ থেকে বৈধভাবে জমি কেনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..