আব্দুল আওয়াল ক্রাইম রির্পোটার॥ ঠাকুরগাঁও সদর উপজেলায় ১০৫নং পি.মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে শিক্ষক সংকট। এই স্কুলে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১০৬ জন ছাত্র-ছাত্রী আছে। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২৪ টি ক্লাশ।
কিন্তু অত্যন্তের দুঃখের বিষয় যে, ভার প্রাপ্ত প্রধান শিক্ষক ও ডেপুটিশন শিক্ষক ছাড়া আর বাকি কোন শিক্ষক নেই। দুই জন শিক্ষকদারা ছাত্র-ছাত্রীদের পাঠদান করানো সম্ভোব হচ্ছে না। সহকারী প্রধান শিক্ষক মোব্বাসেরা বেগম (৩৫) জানান, দীর্ঘ্য ৩বছর ধরে ৩ জন শিক্ষকের পদশূন্য।
আমরা উপ-জেলা শিক্ষা অধিদপ্তের কয়েক বার লিখিতভাবে অবহিত করলেই তা এখন পর্যন্ত কোন ফলাফল পাওয়া যায়নি। এবিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন জানান যে, গত ৪ মাস আগে উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি ৩ মাসের মধ্যে আমাদের স্কুলে শিক্ষক নিয়োগ দান/ডেপুটিশন শিক্ষক দেওয়ার কথা বলেন। কিন্তু এপর্যন্ত ১ জন শিক্ষকও দেননি ।
এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বললে তারা বলে আমাদের স্কুলে শিক্ষক কম থাকায় আমাদের সকল বিষয় ক্লাশ হয না। আমাদের স্কুলে আরও ৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলে আমরা সকল বিষয়ে ভালভাবে শিখতে পারব।
আরও জানান সহকারি প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিসহ সকল ছাত্র-ছাত্রীরা, ঠাকুরগাঁও সদর ১১নং মোহাম্মদপুর ইউপি, ওয়ার্ড নং ০৯ এ ১০৫নং পি.মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ৩ জন শিক্ষক নিয়োগ/প্রদান করার জন্য বিশেষভাবে সরকারের প্রতি বিনীত অনুরোধ করেন।