× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে প্রিয় নাথ সরকার নামে এক হিন্দু সম্প্রদায়ের পরিবারের জমি দখল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

গত মঙ্গলবার চিলারং ইউনিয়নের কিসামত পাহাড়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাহাড়ভাঙ্গা গ্রামের ২৩২ নম্বর দাগের ৪৯ শতক জমির উপর টিন সেটের তিনটি ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়াও জমির চারপাশে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ৭০ বছরের এক বৃদ্ধ বন বিহারী বলেন, ১৫ বছর যাবৎ আমরা দেখে আসছি ওই জমিটি প্রিয় নাথ সরকার ভোগদখল করে আসছে। এমনকি আমি নিজেই প্রিয় নাথের কাছে ওই জমিটি ২ বছরের জন্য বর্গা (চুক্তি) নিয়ে চাষাবাদও করেছি।

আরেক বাসিন্দা নগেন পাল বলেন, মঙ্গলবার দুপুরে খাদেমুল ইসলাম দেশীয় অস্ত্র সহ প্রায় ২শ লোকজন নিয়ে আসে। এরপর তাঁরা প্রিয় নাথের জমিটি দখল করে ঘরবাড়ি নির্মাণ করে।

আনিসুর রহমান নামের আরেক বাসিন্দা বলেন, স্থানীয় ভাবে খাদেমুল ইসলাম প্রভাবশালী। তাকে পেছন থেকে প্রভাবশালী একটি মহল সহযোগিতা করছে।

প্রিয় নাথ সরকার বলেন, পৈত্রিক সূত্রে ৪৯ শতক জমির মালিক আমি। কিন্তু স্থানীয় প্রভাবশালী খাদেমুল ইসলাম লোকজন ভাড়া করে এনে জোরপূর্বক আমার জমি জবর দখল করে। আমি এর প্রতিবাদ করতে গেলে তাঁরা আমার ঘরবাড়ি উচ্ছেদ করার হুমকি দেয়।

তবে সকল অভিযোগ অস্বীকার করে খাদেমুল ইসলাম (খাদো) বলেন, ৪৯ শতক জমি আমার নিজের। আমি জমিটি কিনে নিয়েছিলাম। এজন্যই জমিটি দখল করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করেছি।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। জমিটি ১৪৪ ধারা জারি করা হয়েছে। সুরহা না হওয়া পর্যন্ত কোন পক্ষ জমিতে যাবেনা।  এছাড়া আগামী ২০ নভেম্বর উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..