ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় ইএসডিও ‘বুনিয়াদি’ কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ে মেধাবী এসএসসি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে ইএসডিও’র আয়োজনে ঠাকুরগাঁও ইএসডিও প্রধান কার্যালয় হলরুমে ৫০জন শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯ লক্ষ টাকা বিতরণ করা হয়।

এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপ ব্যবস্থাপনা পরিচালক ড.জসীম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এছাড়ও বক্তব্য দেন, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার, জেলা শিক্ষা অফিসার ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জমান, জেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী, ইএসডিও’র নির্বাহী সদস্য তোজাম্মেল হক প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।